1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে তিন জেলার মোহনা শেরপুরের কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে হাজার হাজার দর্শক ভীড় করেন নদী পাড়ে। তাদের মুর্হুমূহ করতালিতে মুখরিত হয়ে উঠে নদী পাড় এলাকা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) শুক্রবার সদর উপজেলার কুশিয়ারা নদীর আলীপুর এলাকা থেকে শেরপর লঞ্চঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দূরত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ হবিগঞ্জ থেকে ১৩টি নৌকা অংশ নেয়।
বাইচে অশং নেওয়া প্রতিটি নৌকার আকর্ষণীয় নাম, রঙ আর মাঝি-মাল্লার দৃষ্টি নন্দন পোশাক ছিল আলাদা। চেনা সুরের গানের তালে মাঝি-মাল্লার চলে বৈঠার স্পন্দন।
হামরকোনা নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি মো: কর্নেল আহমদ জানান, মৌলভীবাজার জেলার শেরপুরের হামরকোনা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে নৌকা অংশ নেয়। বাইচে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করার জন্য উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তবে পৃষ্টপোষকতা পেলে আরও বড় পরিসরে এই নৌকা বাইচের আয়োজন আগামীতে করতে চান।
অংশগ্রহনকারী নৌকার মধ্যে ৪টি নৌকাকে বিজয়ী ঘোষনা করা হয়। নৌকা বাইচ প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড শেষে সন্ধ্যা ৬ টার দিকে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
কর্নেল আহমদের সভাপতিত্বে ও মুদরত আহমদ ও সাজন আহমদের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম মুকিত, বদরুল আলম, ফখরুল ইসলাম, বকসী মিছবাহ উর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর সোহান, খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ প্রমুখ।
নৌকা বাইচে প্রথম পুরষ্কার (মটর সাইকেল) অর্জন করে নবীগঞ্জের বাগাউড়ার মহরমের তরী এবং নবীগঞ্জের গুতগাও এর তরী ২য় পুরস্কার (ফ্রিজ) অর্জন করে। তাছাড়া তৃতীয় পুরস্কার (ফ্রিজ) অর্জন করে কানাইশাহর তরী ও চতুর্থ পুরষ্কার (এলইডি টিভি) ইব্রাহিম শাহ’র তরী অর্জন করে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park