1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে আসন্ন দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে আসন্ন দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম- সেবা।
প্রধান অতিথি তার বক্তব্যে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি মণ্ডপে যাচাই-বাছাই করে স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, পুলিশসহ ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থার মোবাইল নম্বর প্রদর্শনের বিষয়ে আলোকপাত করেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং সঞ্চালনা করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।
শ্রীমঙ্গল থানা আয়োজিত এই মতবিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম সিদ্দিকী, এনসিপির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, ইউপি চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ ও যুগ্ম আহ্বায়ক পলাশ দাশ,উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সেক্রেটারি,বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, প্রশাসনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় ৭০০ জন অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park