1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কমলগঞ্জে গাড়ি থামিয়ে কোম্পানির পাঠানো ময়দা বিক্রয়কালে আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার: কোম্পানির পাঠানো ময়দা নির্ধারিত স্থানে না পৌঁছে কমলগঞ্জের একটি বেকারিতে বিক্রয়কালে ২জনকে আটক করেছে পুলিশ। এসময় ৪০০ বস্তা ময়দাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। আটককৃতরা হলেন সিলেট জেলার জালালাবাদ চানপুর গ্রামের আক্তার আলী (৪৩) এবং কুলাউড়া উপজেলার কাউকাপন গ্রামের রেজুয়ান হোসেন মান্না (২৫)।
থানা সুত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ঢাকা মেট্রো-ট ১২-৩৪২৬ নম্বরের একটি ট্রাক নারায়ণগঞ্জের রূপগঞ্জস্থ শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিঃ থেকে ৪০০ ব্যাগ (২০,০০০ কেজি) পুষ্টি ময়দা নিয়ে সিলেটের কালিঘাটের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ট্রাক চালক তার সহযোগীদের সাথে নিয়ে এই ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ করার পরিকল্পনা করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা গন্তব্য সিলেট না গিয়ে গত ০৭ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে কমলগঞ্জ থানাধীন শমসেরনগর বাগান রোডের কাজী বেকারীতে ময়দার বস্তাগুলো আনলোড করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ওবায়দুর রহমান জানান, গাড়ির চালক ও তার সহযোগীরা বস্তাগুলো আনলোড করে বেকারি মালিকের কাছে টাকা চায়। বেকারি মালিক চালান ছাড়া টাকা পরিশোধ করতে রাজি না হওয়ায় ট্রাক ড্রাইভার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে তাদেরকে আটকিয়ে মারধর করছে মর্মে মিথ্যা অভিযোগ জানায়। ৯৯৯ এ কল এর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানতে পারে। পরবর্তীতে শমসেরনগর পুলিশ ফাঁড়ির টিম কুলাউড়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে কটারকোনা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালামাল আত্মসাৎ করে বিক্রির উদ্দেশ্যে আনলোড করার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত ময়দার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park