1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে নির্মাই শিববাড়ী ও দয়াময়ী কালীবাড়ির নতুন পরিচালনা কমিটি গঠন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬৭ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি :
শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শ্রীশ্রী নির্মাই শিববাড়ী ও দয়াময়ী কালীবাড়ির নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় শিববাড়ীর নাটমন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সাধারণ সভায় মেয়াদোত্তীর্ণ কমিটির স্থলে সর্বসম্মতিক্রমে আগামী পাঁচ বছরের জন্য নতুন পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়।
ডা. সত্যকাম চক্রবর্তীর সভাপতিত্বে ও অজয় শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভায় সরাসরি নাম প্রস্তাব ও সর্বসম্মতিক্রমে সভাপতি পদে ডা. সত্যকাম চক্রবর্তী, সাধারণ সম্পাদক পদে দেবাশীষ ধর পার্থ এবং অর্থ সম্পাদক পদে পরেশ পাল নির্বাচিত হন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে শ্রীশ্রী নির্মাই শিববাড়ী ও দয়াময়ী কালীবাড়ির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park