1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ১৪ মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের ৮টি মামলা পরোয়ানাভুক্ত ও চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও অস্ত্রআইনে মামলাসহ আরও ৬ মামলাসহ মোট ১৪ মামলার আসামি কুখ্যাত মাদক কারবারি আল-আমিন ওরফে সুমন (৩৮)-কে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তার হেয়াজত থেকে ২০৫পিস ইয়াবা, মাদক বিক্রির ১৫ হাজার টাকা, একটি ইলেকটিক টর্চার সর্ট মেশিন এবং মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সুজুকী জিকসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) সকালে শ্রীমঙ্গল থানার এসআই মহিবুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরতলীর সিন্দুরখাঁন রোডস্থ ইকরা মাদ্রাসা এলাকা থেকে আলামিনকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আল আমিন ওরফে সুমনের শ্রীমঙ্গলের চিহৃত অপরাধী। তার বিরুদ্ধে ৮টি গ্রেপ্তারি পরোয়ানা মূলতবি ছিল। এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদক, অস্ত্র আইনসহ আরও ৬টি মামলার তথ্য পাওয়া গেছে।
তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park