1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

ব্লাডম্যান শ্রীমঙ্গল’-এর নতুন কমিটি গঠন সভাপতি জুয়েল, সম্পাদক শামিম

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

 

স্টাফ রিপোর্টারঃ
‘হও যদি রক্তদাতা, জয় হবে মানবতা’ এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদল উদ্যোমীে তরুণ প্রতিষ্ঠা করেন স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘ব্লাডম্যান শ্রীমঙ্গল’। ২০১৫ সালে ২১ জন সদস্য নিয়ে সংগঠনের যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার। যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রতিষ্ঠার পর ১০ বছরে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অসংখ্য রোগীকে বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান করেছে সংগঠনের সদস্যরা।
এ ছাড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় থেকে এ পর্যন্ত প্রায় তিনশত মানুষকে অক্সিজেন ও নেব্যুলাইজার সাপোর্ট দেওয়া হয়েছে। ২০১৯ সালে পুরো উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ও ডিম নষ্টকারী ওষুধ স্প্রে করেছে সংগঠনটি। এলাকার দরিদ্র রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে সদস্যদের অনুদানে গত দুই বছর আগে কেনা হয়েছে একটি অ্যাম্বুলেন্সও।

শুক্রবার (২২ আগষ্ট)  শ্রীমঙ্গল শহরের কালিঘাট সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এসব তথ্য উপস্থাপন করেন সংগঠনের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মো. আমজাদ হোসেন বাচ্চু  ও সদস্য সচিব মোঃ মুহসিন আবেদীন।

মতবিনিময় সভায় মোঃ আমজাদ হোসেন বাচ্চু  জানান, একটি সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে প্রতি বছর শুধুমাত্র রক্তের অভাবে ৫৫ হাজার লোক মারা যান। সে হিসেবে বাংলাদেশের এক বর্গমাইলে একজন করে মানুষ রক্তের অভাবে মৃত্যুবরণ করছে। শুধুমাত্র সচেতনতার অভাবে এ দেশের সুস্থ সবল যুব সম্প্রদায় ও তাদের পরিবারের সদস্যরা রক্তদান থেকে বিরত থাকেন। ফলে প্রতি বছর রক্তের অভাবে ঝড়ে যায় ৫৫ হাজার তাজাপ্রাণ। অথচ সামান্য সচেতনতা সৃষ্টি করতে পারলেই বেঁচে যেত হাজারও প্রাণ, ফুটতো হাসি হাজার মুখে।
মানুষকে সচেতন করে রক্তদানে আগ্রহী করে তোলার লক্ষ্যে বিভিন্ন কাউন্সিলিং কর্মসূচির মাধ্যমে রক্তদানের উপকারিতার বিষয় জানানো হচ্ছে। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত শ্রীমঙ্গলের ১০ হাজারের অধিক তরুণ-যুবককে আমাদের সদস্য করে রক্তদানে উৎসাহিত করেছি। এখন তারা আমাদের মাধ্যমে নিয়মিত বিভিন্ন রোগীকে রক্তদান করছেন।যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তাদের যাতায়াত খরচটুকু পর্যন্ত সংগঠনের সদস্যদের অনুদানের টাকায় ব্যয় করা হচ্ছে।
কোনো রোগীর আত্মীয়-স্বজনের নিকট থেকে কোনো ধরণের অর্থ নেওয়া হয় না। এমনকি সদস্যদের বাইরে কারও কাছ থেকে চাঁদা বা অনুদানও সংগ্রহ করা হয় না।
মতবিনিময় সভায় ব্লাডম্যান শ্রীমঙ্গলের ২০২৬ থেকে ২০২৭ সালের ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন আহ্বায়ক কমিটি। সবার সম্মতিতে নতুন কার্যকরী কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মুহিবুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. মামুনুর রশীদ শামিম।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ব্লাডম্যান শ্রীমঙ্গলের কার্যক্রমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে আরও যারা রয়েছেন।
মুহিবুর রহমান জুয়েল সভাপতি, আব্দুস সোবহান সিনিয়র সহ-সভাপতি, মোঃ সিরাজুল ইসলাম সহ-সভাপতি, মোহাম্মদ ইনাম উল্লা খান সহ-সভাপতি,  গোলাম রহমান মামুন সহ-সভাপতি, মোঃ মনিরুল ইসলাম সহ-সভাপতি, মোঃ সাইফুদ্দিন লিটন সহ-সভাপতি, আবিদা সুলতানা চৌধুরী সহ-সভাপতি, মোঃ মামুনুর রশিদ শামিম সাধারণ সম্পাদক, মাহফুজ উদ্দিন ছাদী যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সালাউদ্দিন দুলাল সহ সাধারণ সম্পাদক, মোঃ সাজ্জাদুর রহমান নওশাদ সহ সাধারণ সম্পাদক, মোঃ মুহসীন আবেদিন সাংগঠনিক সম্পাদক, নাজমুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক, নুরজাহান আক্তার বিউটি অর্থ সম্পাদক, সবুজ আহমেদ সহ অর্থ সম্পাদক, মেহেরাজ মুছাব্বির প্রচার সম্পাদক, মোঃ আব্দুর রহমান সহ প্রচার সম্পাদক, মোঃ শহিদুল ইসলাম রবিম দপ্তর সম্পাদক, মোঃ মাহমুদুল হাসান তন্ময় সহ দপ্তর  সম্পাদক, মোঃ আমজাদ হোসেন মিডিয়া বিষয়ক সম্পাদক, ফাতেমা বেগম মহিলা বিষয়ক সম্পাদিকা, মেহজাবিন আক্তার সহ মহিলা বিষয়ক সম্পাদিকা, মোঃ সাইফুল ইসলাম পিং বিষয়ক সম্পাদক, মোঃ রবিন হোসেন সহ ক্যাম্পিং বিষয়ক সম্পাদক, তানভীর রানা সাজ্জাদ সহ ক্যাম্পিং বিষয়ক সম্পাদক, মোঃ শাহেদ হোসেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মুশফিকুর রহমান সামি সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এডভোকেট পংকজ সরকার আইন বিষয়ক সম্পাদক, অজয় সিং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, আব্দুল্লাহ আন নোমান সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাজিদুল ইসলাম সাজেদ ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ সিরাজুল ইসলাম জাবেদ প্রকাশনা বিষয়ক সম্পাদক, মোঃ রোমান উদ্দিন সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক, কার্যকরী সদস্য মোঃ আমজাদ হোসেন বাচ্চু, লিটন বৈদ্য, রাহিম হোসেন রানা, কমল, মাহিন ঢালী, আকাশ দোষাদ, ওমর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park