1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে প্রতিপক্ষের হামলার ভয়ে এলাকা ছাড়ার অভিযোগ একটি পরিবারের

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৫১ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষের হামলার ভয়ে এলাকা ছাড়া উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের জানাউড়া গ্রামের একটি পরিবার। বিষয়টি নিয়ে কারো সহযোগিতা না পেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
রোববার (১৭ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জানাউড়া গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে ওয়াহিদ মিয়া লিখিত বক্তব্যে বলেন, তাদের এলাকার প্রভাবশালী একটি পক্ষ গত ২১ জুলাই ওই গ্রামের আব্দুল্লাহ ও তার দলবলের আরও প্রায় ৩০ জন মিলে তাদের মৌরসী সম্পত্তি দখল করতে তাদের ওপর হামলা করে।
এই ঘটনা নিয়ে আব্দুল্লাহর মেয়ে নাজনিন বাদী হয়ে তাদের ১১ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের আটক করে কোর্টে প্রেরণ করে। তারা জেল হাজতে থাকা অবস্থায় গত ২৯ জুলাই আব্দুল্লা গং তাদের মৌরসী সম্পত্তি দখলে নিয়ে ঘরের মধ্যে মহিলাদের শ্লীলতাহানী করে। এ ঘটনায় ওয়াহিদ মিয়ার মা রাবেয়া খাতুন থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন প্রতিকার নিচ্ছে না বলে তিনি জানান।
গত ১৪ আগষ্ট আব্দুল্লাহ গং তাদের বসত ঘরের পাঁকা ঘর ভেঙ্গে ফেলে। এসময় ঘরের ভেতর থেকে দুই লক্ষ টাকা তারা চুরি করে ও ঘরের বাহির থেকে রড,কংক্রিট, সিমেন্ট, বালু, ইট লুটপাট করে নিয়ে যায়। আব্দুল্লাহ গং তাদের প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষতি সাধন করে বলে তিনি জানান।
এ ব্যাপারে তারা কোথাও কোন ন্যায় বিচার পাচ্ছেন না। জেল হাজত থেকে জামিনে বের হলেও আব্দুল্লাহ গংদের অব্যাহত প্রাণ নাশের হুমকিতে নিজ ঘরে ঢুকতে পারছেন না বলে তিনি জানান। এ ব্যাপারে আব্দুল্লার সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগী পরিবারকে বাড়ীতে থাকার পরামর্শ দিয়েছি। তাদের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park