1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য হান্নান গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌরবীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য ও একাধিক মামলার আসামি আব্দুল মুতি ওরফে কিবরিয়া হানান (৩১)-কে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগর এলাকায় অভিযান চালিয়ে গরু চোর চক্রের সদস্য মুকিতকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
কুলাউড়া থানা সুত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের মো. আলমাস মিয়া ও ফিরোজ আলীদের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। চোরেরা পালানোর সময় হিংগাজিয়া এলাকায় চোরাই গরু ও পিকআপ ফেলে পালিয়ে যায়। পুলিশ পিকআপ গাড়িসহ ৪ টি চোরাই গরু উদ্ধার করে। এই ঘটনায় গরুর মালিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের সার্বিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবের নেতৃত্বে একটি টিম কাজ শুরু করে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, ‘গরু চুরির ঘটনার সাথে জড়িত আটক আব্দুল মুতি ওরফে কিবরিয়া হানান এর বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে। চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park