1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধ বালু কারবারের সাথে জড়িত একজনসহ ৩ আসামি গ্রেপ্তার হয়েছে।
শনিবার (২ আগস্ট) শ্রীমঙ্গল থানার এসআই মো. সাইদুর রহমান খানসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা বাজার এলাকা থেকে অবৈধ ভাবে উত্তোলিত বালু বোঝাই একটি ট্রাক জব্দ করেন। এসময় অবৈধ বালু কারবকারি চক্রের সদস্য মতিগঞ্জ পাইকপাড়া গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে রিংকু সরকার (২৫)-কে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশের অন্য এক অভিযানে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছে। শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী ও এএসআই মো. নাহিদুর রহমান এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সিআর ৫৮৫/২২ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালাপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে মো. সিরাজ মিয়া ও জিআর-২৫৪/২১ খ্রিঃ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেরার খেজুড়ী ছড়া চা বাগান এলাকার স্বদেশ এর ছেলে যতন দাস-কে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park