1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজারে যৌথ বাহিনীর অভিযানে এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর থেকে যৌথ বাহিনীর অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুনছুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে একটি একটি পক্ষ এয়ারগান প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে।
সংঘর্ষ যখন তীব্র আকার ধারণ করে খবর পেয়ে মৌলভীবাজার সেনা ক্যাম্পের থেকে মেজর জি. এম. হাসান শাহরিয়ার জিন্নাহ এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হলে হাসপাতালে পাঠানো হয়।
পরে তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত ১টি এয়ারগান, ২টি দা, ৬টি বর্শা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন সেনা সদস্যরা।
উদ্ধারকৃত অস্ত্রসমূহ রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মৌলভীবাজার সেনা ক্যাম্প কর্তৃক অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park