1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩১ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার নটরডেম স্কুল অ্যান্ড কলেজ শ্রীমঙ্গলের মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘‘পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি’’ প্রকল্পের আওতায় এসএসসি শিক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি শিক্ষার্থীদের ১৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম মোখলেছুর রহমান।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।
সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জিত কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া ছুন্নিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা মুফতি শেখ শিব্বির আহমদ, শাহ মোস্তফা স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের সাহেদ গাজী, অভিভাবক ও সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, ডোবাগাও বাহারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park