1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে চোরাই টাকা উদ্ধার, আটক ১

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বধ্যভূমি কাবাব ঘর থেকে চোরাইকৃত টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাবাব ঘর ক্যান্টিনের কর্মচারি মিজান মিয়া (২৩)-কে র‌্যাবের সহায়তায় ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা জায়. গত ২২ জুলাই রাত ১০টার দিকে শ্রীমঙ্গল বিজিবি সেক্টর সদর দপ্তর বধ্যভূমি কাবাব ঘর ক্যান্টিনের জানালার লক খুলে ক্যাশে রক্ষিত ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় কর্মচারি মিজান।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এবং র‌্যাব-৯ শ্রীমঙ্গলের সহায়তায় এসআই অলক বিহারী গুণ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মিজান সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরের ইলাশপুর গ্রামের রাজন মিয়ার ছেলে। সে শ্রীমঙ্গল আউট সিগন্যাল এলাকায় বসবাস করে আসছিল।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রোববার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park