
বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সারাদেশের সাথে এক যোগে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
কনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা সমাজ সেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ শপথ অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, উপজেলা জামাতে ইসলামের আমির মো. ইসমাইল হোসেন, উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ,ফ,ম আব্দুল হাই ডন ও সাংবাদিক মিজানুর রহমান আলম প্রমুখ। এছাড়াও জুলাই আন্দোলনের আহত যুদ্ধা, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় মুনাজাত, শপথ ও উম্মুক্ত আলোচনা করা হয়।