1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ‘নিরাপদ সড়ক চাই’-এর উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষার্থী সমাবেশ অনুষ্টিত হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায়, নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক সচেতনতামূলক সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষার্থী সমাবেশ।
নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনির সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) টিআই মোহাম্মদ সোহেল রহমান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে সড়কে নিরাপত্তা, ট্রাফিক নিয়মকানুন, এবং সচেতন পথচারী হওয়ার বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সেফ দ্যা ফিউছার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান মতিন, নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি গোলাম রহমান মামুন, দপ্তর সম্পাদক দোলা মিয়া, সদস্য মোঃ শরিফ মিয়া ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park