1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

হাঁস-মুরগী ধরে খেয়ে ফেলা সেই অজগর বাঁশঝাড় থেকে উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১৯ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসুবপুর লামাবাড়ি এলাকায় মানুষের পালিত হাঁস-মুরগী ধরে খেয়ে ফেলা সেই অজগর সাপটি বাঁশের ঝাড় থেকে উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ। সাপটি ৫/৬ মাস ধরে স্থানীয় বাসিন্দাদের হাঁস-মুরগী ধরে খেয়ে আসছিল।
বুধবার (২৩ জুলাই) দুপুরে একটি হাঁস খেয়ে বাঁশঝাড়ে উঠে পড়ে অজগরটি। গ্রামের কয়েকজন সাপটিকে বাশঝাড়ে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে হয়ে পড়েন। তারা সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেয়। এসময় কয়েকজন সচেতন ব্যক্তি এগিয়ে আসলে সাপটির প্রাণ রক্ষা পায়।


খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচারক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রæত সময়ের মধ্যে লামাবাড়ী গ্রামে পৌছেন সাপটিকে বাঁশের ঝাড় থেকে অক্ষত অবস্থায় নামিয়ে আনেন। সাপটি উদ্ধারে সহযোগিতা করেন আরেক পরিবেশ কর্মী রিদন গৌড়।
সজল দেব জানান, কিছুদিন পরপর গ্রামবাসীর পোষা হাঁস-মুরগী খোঁয়া যেত। কিন্তু কিভাবে খোঁয়া যায়, সেটা ভেবে পাচ্ছিলেননা কেউ। বাঁশ ঝাড় থেকে অজগরটি উদ্ধারের পর এ রহস্য বেরিয়ে আসল। তিনি ধারণা করছেন মানুষের চোখ ফঁকি দিয়ে অজগর সাপটি হাঁস-মুরগী ধরে খেয়ে বাঁশের ঝাড়ের উপর আশ্রয় নিতো।
উদ্ধারকৃত অজগর সাপটি ১০/১১ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ১২ কেজি হবে। পরে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park