1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ করে পলাতক আমিরাত লুব ওয়েলের আনিছ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে পলিয়েছে সিটি গ্রুপ অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আমিরাত লুব ওয়েল) নামের একটি প্রতিষ্টানের বিক্রয় প্রতিনিধি মো. আনিছুর রহমান।
প্রতারক আনিছুর রহমান জামালপুর জেলার সরিশাবাড়ী উপজেলার মো. আয়েন উদ্দিনের ছেলে হলেও তার জাতীয় পরিচয়পত্রে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুরের বাসিন্দা উল্লেখ্য রয়েছে।
গত ৪ জুন থেকে প্রতারক আনিছুর রহমান মৌলভীবাজার শহরের ভাড়া বাসা থেকে পালিয়ে গেলে কোম্পানির পক্ষ থেকে আজিজুল হক মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরী দায়ের করেন।
আমিরাত লুব ওয়েল ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র সেলস অফিসার ইয়াহিয়া জানান, আনিছুর রহমান কোম্পানির মৌলভীবাজার জেলা বিক্রয় প্রতিনিধি হিসেবে তিন বছর ধরে কর্মরত ছিলেন। ব্যবসায়ীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্টানের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে মৌলভীবাজার ও ঢাকায় পুলিশি তদন্ত চলমান রয়েছে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে তাকে খোঁজা হচ্ছে। অচিরেই ধরা পড়বে বলে ব্যবসায়ীদের আশ্বস্থ করেন তিনি।
আনিসুর রহমান কতৃক প্রতারণার শিকার ব্যবসায়ীরা জানান, গত জুন মাসের ১৫ তারিখ থেকে ৪ জুলাই পর্যন্ত মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থান থেকে প্যাকেজের দামে লুব্রিকেন্টস কিনে দেওয়ার কথা বলে একাধিক ব্যবসা প্রতিষ্টান থেকে অনুমানিক ২৫/৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।
সে ওই কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মৌলভীবাজার জেলায় ৩ বছর ধরে অবস্থান করে আসছিল।
প্রতারণার শিকার ব্যবসায়ীরা প্রতারক আনিছুর রহমানকে খোঁজে বের করে আইনের আওতায় এনে টাকা উদ্ধার এবং তার শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park