1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব

স্টাফ রিপোর্টারঃ

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠান সবুজায়নের লক্ষ্যে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়েও কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশ প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ২০০টি গাছের চারা বিতরণ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (এক শিশু, এক গাছ) কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ পরিকল্পনার আওতায় দেশের ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসাসহ মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫ কোটি গাছ রোপণ করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণের পাশাপাশি জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অনুদানও বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস, সহকারী প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক রনেন্দ্র চক্রবর্তী ও মো. জসিম উদ্দিন। এছাড়া সহকারী শিক্ষক সুপর্ণা সাহা, সুপ্রিয়া সাহা, পূজা দাস গুপ্ত, কাজলি দেবনাথ, মহ্বত আলী, আব্দুল আউয়াল, ঝলক দেবনাথ, টিটু রঞ্জন দেব, চন্দন তাতীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। প্রধান শিক্ষক কবিতা রানী দাস বলেন, সরকারের এ উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব দেশে পরিণত হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে সবুজই হবে আমাদের পরিচয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park