1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

স্বাধীনতার দিনে অবজ্ঞা: শ্রীমঙ্গলের ব্যাংক ও মার্কেটে পতাকা উত্তোলন হয়নি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

শ্রীমঙ্গলে সরকারি নির্দেশনা উপেক্ষা: স্বাধীনতা দিবসেও পতাকা ওঠেনি ব্যাংক ও শপিংমলে

স্টাফ রিপোর্টারঃ

​যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হলেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি নির্দেশনা উপেক্ষা করার অভিযোগ উঠেছে। সরকারি ঘোষণা অনুযায়ী সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের বাধ্যবাধকতা থাকলেও শ্রীমঙ্গল শহরের শতাধিক ব্যাংক, মার্কেট ও বাণিজ্যিক ভবনে দেখা যায়নি লাল-সবুজের সেই গৌরবময় নিশান।

​বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে সরেজমিনে শহর ঘুরে দেখা যায়, শ্রীমঙ্গল চৌমুহনা ও এর আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পতাকা উত্তোলনের সরকারি নির্দেশনা মানা হয়নি। হবিগঞ্জ রোডে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, মুজিবুর রহমান মার্কেট, মক্কা সুপার মার্কেটে কোনো পতাকা উড়তে দেখা যায়নি।

​একই চিত্র লক্ষ্য করা গেছে স্টেশন রোডের সিটি ব্যাংক, নিউ মার্কেট, রূপালী শপিং সেন্টার, আহমেদ বিপনী, হিরন্ময় প্লাজা ও আরমান শপিং কমপ্লেক্সসহ শহরের বেশ কিছু বড় বড় বাণিজ্যিক ভবনে। এমনকি কিছু স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানেও পতাকা উত্তোলন না করায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি সকল গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের জন্য সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

​এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ​‘জাতীয় পতাকা উত্তোলনের জন্য যথাযথ প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়েছে। এরপরও যারা এই নির্দেশনা অবজ্ঞা করেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

​স্থানীয় সচেতন মহলের মতে, জাতীয় দিবসে পতাকা উত্তোলন না করা জাতীয় মর্যাদাকে অবমাননা করার শামিল। তারা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park