1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

সীমান্ত এলাকার বন্যার্তদের মাঝে ৪৬ বিজিবির মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক  :
মৌলভীবাজারের সীমান্ত এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ জুলাই) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উদ্যোগে কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ এবং দুর্গত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ মানবিক কর্মসূচীতে সীমান্তবর্তী বন্যাকবলিত, দুর্গত, হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ ৪ জন চিকিৎসকের সমন্বয়ে ৪৫০জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
এছাড়া ১০০টি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজিবি সূত্রে জানা যায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে বিজিবি। প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাহিনীর অন্যতম দায়িত্ব।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করে না, মানবিক দায়িত্ববোধ থেকেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাদের দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ের সময় বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে। এ ধরনের কার্যক্রম সীমান্তবাসীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে।

চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বন্যার কারণে অনেক এলাকায় স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও খাবার বিতরণ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। বিজিবির এ মানবিক উদ্যোগ দুর্গত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করবে বলে তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park