1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

সিলেট রেঞ্জ ডিআইজির শ্রীমঙ্গল থানা পরিদর্শন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।

বৃহস্পতিবার (৬ নভেবাবর) রেঞ্জ ডিআইজি শ্রীমঙ্গল থানায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। পরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দলের গার্ড অব অনারে সালাম ও অভিবাদন গ্রহণ শেষে তিনি থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডিআইজি। পরবর্তীতে তিনি থানার বিভিন্ন রেজিস্টার, পত্রাদি, হাজতখানা, ফোর্সের ব্যারাক ও পুলিশ মেসসহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অফিসার-ফোর্সদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড ট্রাফিক) রেঞ্জ ডিআইজি কার্যালয় সিলেট ও অতিরিক্ত দায়িত্বে স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জ মো. রফিকুল ইসলাম খানসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-ফোর্সবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park