
নিজস্ব প্রতিবেদক :
সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর মডেল থানা এবং সুনামগঞ্জ সদর সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) ডিআইজি সুনামগঞ্জ থানা পরিদর্শন ও সার্কেল অফিস পরিদর্শনকালে থানা ও সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম, সেবা প্রদান, মামলা ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। একই সঙ্গে জনগণকে আরও দ্রুত, মানসম্মত ও জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ডিআইজি থানা প্রাঙ্গণে একটি সফেদা গাছের চারা রোপণ করেন।
দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, স্বচ্ছতা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।