1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

সিলেটে ট্রেনের টিকেট সোনার হরিণ, অনলাইনে আসতে না আসতেই উধাও 

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১১৩ বার পঠিত

 

মহি উদ্দিন চৌধুরী, (সিলেট) গোলাপগঞ্জ থেকে :- সিলেটে ট্রেনের টিকেট এখন সোনার হরিণ। অনলাইনে টিকেট আসার পরপরই হাওয়ার মত উড়ে গিয়ে শেষ হয়ে যায়। এ অভিযোগ ট্রেন যাত্রী ও ভুক্তভোগী জনসাধারণের। এমন অভিযোগে ভুক্তভোগী এক যাত্রী সিলেটের চীপ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল নুমান সুওমোটো মামলা দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিলেটে ট্রেনের টিকেট নিয়ে এলাহি কান্ড চলে আসছে। সিলেট-ঢাকা ট্রেনের টিকেট ৫/৬ দিন আগে থেকে পাওয়া যায় না, সে’সাথে সিলেট-চট্টগ্রাম ট্রেনের টিকেট ৭/৮ দিন আগে থেকেও পাওয়া যায় না।

যে পরিমাণ টিকেট অনলাইনে আসে, তা আসার কয়েক মুহুর্তের মধ্যে হাওয়ায় উবে যায়।
অভিযোগ রয়েছে কিছু সংখ্যক দালাল অনলাইনে টিকেট আসার পরপরই নিজেরা তা গিলে ফেলে অবশেষে যাত্রীদের কাছে চড়ামুল্যে বিক্রি করে যাচ্ছে। সার্বিক ঘটনার প্রেক্ষিতে সিলেটের চীপ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আল নুমান স্বপ্রনোদিত হয়ে সিলেট আদালতে সুওমোটো মামলা দায়ের করেছেন।
মিস মামলা নং-০১/২০২৬ ইংরেজি।

মামলায় তিনি আদালতের মাধ্যমে বিষয়টির গভীর নিরপেক্ষ তদন্তক্রমে প্রকৃত দায়ীদের সনাক্ত ও আইনানুগ শাস্তিসহ শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে পিবিআই ( পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কে তদন্তের নির্দেশ দিলে তারা কাজ শুরু করেছেন বলে সুত্রে জানা যায়।

অভিযোগে আরও বলেন, দায়ীদের কারনে অনলাইনে বিপুল সংখ্যক সাধারণ যাত্রী টিকেট পেতে ব্যর্থ হয়ে হয়রানির শিকার হন, এবং এর ফলে অধিক ঝুকি নিয়ে ও অর্থ খরচ করে সড়কপথে যেতে হচ্ছে। অপরদিকে সড়কপথে যেতে জ্যাম ও বিড়ম্বনায় অধিক সময় নষ্ট হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সড়কপথে রাস্তার কাজ চলমান থাকায় বিড়ম্বনা ও জ্যাম সমস্যা এড়াতে সাধারণ মানুষ বাসের চেয়ে ট্রেনের দিকে ঝুকে পড়েছে। অথচ তাদের বহুল কাঙ্খিত ট্রেনের টিকেট যেন সোনার হরিণ যায় না ধরা অবস্থা।

ট্রেনের টিকেট বিড়ম্বনা কেন? কেন এমন দুঃসহ অবস্থা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।।
সিলেট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park