1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

‎‎সাতগাঁও বাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৩৬ বার পঠিত

‎‎সাতগাঁও বাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

‎স্টাফ রিপোর্টারঃ

‎শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজারে লন্ডন প্রবাসী বুলবুল আহম্মদের সার্বিক ব্যবস্থাপনায় সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।
‎
‎বুধবার ‎(১ জুলাই) সকাল ৮ ঘটিকায় ক্যাম্প উদ্বোধন করেন ২নং ভূনবীর ইউপি চেয়ারম্যান, ডাঃ আবুল বাশার।
‎
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোল্লা শাহিদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু শিবিরের সভাপতি মোঃ ইউছুফ আলী সর্দার, মাহমুদ মিয়া, আব্দুর রহমান, সাতগাঁও বাজার কমিটির সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মোঃ আকবর আলী, সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ ইন্তেছার আহমেদ, মোঃ ময়না মিয়া। এ ছাড়াও আরও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
‎
‎সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত রোগীর প্রাথমিক চিকিৎসা ও অপারেশনের রোগীদের রোগী ভর্তি করা হয়। অপারেশনের রোগীদের ঐদিন বিকালে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে রোগী প্রেরন করা হয়।
‎
‎চিকিৎসা সেবা প্রদান করেন ডা. জিসান আহমেদ, ডা. আব্দুল মান্নান, ডা. আব্দুল বাতেনসহ বি এন এস বি চক্ষু হাসপাতালের সহকারী টিম।
‎
‎লন্ডন প্রবাসী বোরহান আহম্মদ ও রায়হান আহম্মদের সৌজন্যে চক্ষু চিকিৎসা শিবিরের সার্বিক অর্থায়ন করেন লন্ডন প্রবাসী বুলবুল আহম্মদ।
‎
‎সার্বিক চিকিৎসা প্রদানে বি,এন,এস,বি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park