1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

সরকারি কলেজে বিভিন্ন সংকট সমাধানে ৬ দফা দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে সরকারি কলেজে বিদ্যমান বিভিন্ন সংকট সমাধানের ৬ দফা দাবি বাস্তবায়নে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয় হয়েছে।
বুধবার ( ২৭ আগস্ট’) সকালে স্মারকলিপি প্রদান শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজের প্রধান সংগঠক রাজিব সূত্রধর বলেন, মৌলভীবাজার জেলা তথা সিলেট বিভাগের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মৌলভীবাজার সরকারি কলেজ এবং আমাদের কলেজ মৌলভীবাজার জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত। কলেজে প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে নানাবিধ সংকটে জর্জরিত এই প্রতিষ্ঠান। ফলে শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং শিক্ষার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার পক্ষ থেকে আমরা দীর্ঘদিন থেকে কলেজে বিদ্যমান সংকট নিরসন, শিক্ষার্থীবান্ধব গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার আছি। পরিবহন-আবাসন সংকট নিরসন করা, কলেজের মেডিকেল সেন্টার স্থাপন, লাইব্রেরি-সেমিনারের আধুনিকায়ন করা ও পর্যন্ত নতুন বই সংযোগ করা সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজে বিদ্যমান সংকট নিরসন এবং শিক্ষার্থীবান্ধব গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মানের লক্ষ্যে আমরা আজকে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করলাম। আমরা আমাদের দীর্ঘদিনের দাবি অতিদ্রুত সময়ের মধ্যে মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিকেও গুরুত্বপূর্ণ দাবি হিসেবে স্মারকলিপিতে তুলে ধরেছি। অধ্যক্ষ স্যার অতি দ্রুততম সময়ের মধ্যে পরিবহন সংকট নিরসনে বাস ক্রয়ের আশ্বাস দেন এবং ধাপে ধাপে এমবিবিএস ডাক্তার নিয়োগ দিয়ে মেডিকেল সেন্টার স্থাপন সহ অন্যান্য দাবিসমূহ বাস্তবায়ন করবেন বলে আশ্বস্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park