1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল সরকারি কলেজে পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
তিনদিন ধরে পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে শ্রীমঙ্গল সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সরকার দ্রæত কোনো সিদ্ধান্ত না নিলে কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে।
মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ কলেজ ইউনিটের শিক্ষকরা দাবি সংবলিত ব্যানার নিয়ে কর্মবিরতি পালন করছেন।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ সাইফুল ইসলাম বলেন, “আমরা এক যুগেরও বেশি সময় ধরে পদোন্নতি বঞ্চিত। আমাদের সঙ্গে বা আমাদের পরে বিভিন্ন ক্যাডারের ব্যাচগুলো পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারের পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে। তাই ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা সারাদেশেই কর্মবিরতি পালন করছি।” তিনি আরও জানান, এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেষ্টা করছেন।
শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ এবিএম মোখলেছুর রহমান বলেন, “আন্দোলনরত শিক্ষকদের দাবি অবশ্যই ন্যায্য। তারা দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত। আশা করি, একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার আগেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
কর্মসূচিতে অংশ নেওয়া অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক নাজমুল হাসান, মোঃ নুরুন্নবী, মোঃ ফজলুল হকসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park