1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গল রেলস্টেশনের ‘পাঠক কর্ণার’ সমৃদ্ধ করতে ১৫টি বই উপহার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

শ্রীমঙ্গল রেলস্টেশনের ‘পাঠক কর্ণার’ সমৃদ্ধ করতে ১৫টি বই উপহার
মৌলভীবাজার প্রতিনিধিঃ

শ্রীমঙ্গল রেলস্টেশনের অপেক্ষমাণ যাত্রীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে স্থাপিত ‘পাঠক কর্ণার’ সমৃদ্ধ করতে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ১৫টি বই উপহার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেনের হাতে বইগুলো তুলে দেওয়া হয়।

জানা যায়, যাত্রীদের জন্য স্থাপিত ‘পাঠক কর্ণার’ থেকে পূর্বের সব বই হারিয়ে যাওয়ায় কর্ণারটি প্রায় বইশূন্য হয়ে পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়ে পাঠক কর্ণারকে পুনরায় সমৃদ্ধ করতে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখা এই উদ্যোগ গ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মুছাদ্দিক আহমেদ, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. মুহিবুর রহমান জুয়েলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় শ্রীমঙ্গলে সফররত বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রবিউল ইসলাম সোহেল এর কন্যা মাজরাহা তাসিন ও জামাতা রনো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই বইগুলো স্টেশন মাস্টারের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন বাচ্চু বলেন, “একটি সমাজকে আলোকিত করতে বইয়ের বিকল্প নেই। পাঠক কর্ণার শুধু একটি বুকশেলফ নয়, এটি জ্ঞানচর্চা ও সচেতনতা বৃদ্ধির একটি উন্মুক্ত মাধ্যম। আমরা চাই, অপেক্ষার সময়টুকু মোবাইল ফোনে নয়, বইয়ের সান্নিধ্যে কাটুক। হারিয়ে যাওয়া বইগুলোর পরিবর্তে নতুন বই দিয়ে এই উদ্যোগকে আবারও প্রাণবন্ত করার চেষ্টা করেছি। সকলের প্রতি আহ্বান থাকবে—বই পড়ুন, বইয়ের যত্ন নিন এবং পাঠক কর্ণারকে সমৃদ্ধ রাখতে সহযোগিতা করুন।”

বই পড়ার সংস্কৃতি গড়ে তোলা এবং শ্রীমঙ্গল রেলস্টেশনের ‘পাঠক কর্ণার’কে আবারও প্রাণবন্ত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park