1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল বাবুল রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টে লালচান চা-বাগান চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২০৯ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল ভাড়াউড়া চা-বাগান মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো স্বর্গীয় বাবুল রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী।
শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টায় ভাড়াউড়া চা-বাগান মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় চুনারুঘাটের লালচান চা বাগান ও শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগান এফসি।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত ম্যাচে লালচান চা-বাগান ২-১ গোলের ব্যবধানে ভাড়াউড়া চা-বাগান এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি বিজয় হাজরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানির কনভেনার চিফ অপারেটিং অফিসার তাহসিন এ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ভাড়াউড়া চা বাগানের ব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী, সখিনা সিএনজি ও এলপিজি অটো গ্যাস স্টেশনের স্বত্বাধিকারী মোঃ শের আলী হেলাল চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মিলন দাশগুপ্ত, পিযুষ দত্ত, আলতাফ হোসেন মুর্শেদ, কাজী জায়েদ আহমদ মনি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মৌলভীবাজার রেফারি সমিতির সভাপতি মাহমুদুর রহমান, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী প্রমুখ।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের হাতে ফ্রিজ ও ট্রফি এবং রানারআপ দলের হাতে ৩২ ইঞ্চি এলইডি রঙ্গিন টেলিভিশন ও ট্রফি তুলে দেন।
টুর্ণামেন্টে সর্বোচ্চ গোল দাতার পুরস্কার লাভ করে ভাড়াউড়া চা বাগানের রাজু। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় লালচান চা বাগানের রাজন ও ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের রাহুল।
খেলা পরিচালনা করেন মোঃ আবুল কাশেম, উজ্জ্বল পাশী, রুমিম আহমেদ ও সিরাজুল ইসলাম সেলু।
দর্শকদের বিপুল সমাগমে ফাইনাল ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, প্রতিবছরই এমন আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে গড়ে তোলা হবে একটি সুস্থ প্রজন্ম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park