1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল বইপড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছেন এমপি হাজী মুজিব

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি বিদ্যালয়ে উপস্থিত হয়ে  বইপাড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বইপাড়া উৎসব ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের বইপাড়ায় উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইপড়ায় শিক্ষার্থীদের উৎসাহীত করেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান। এসময় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীসহ বিভিন্ন শিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে পূর্ব শ্রীমঙ্গল মনাইউল্লাহ উচ্চ বিদ্যালয়ে বইপাড়ায় শিক্ষার্থীদের মনোযোগী হতে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বইপাড়া উৎসব ২০২৬ এর সমন্বয়ক ও শ্রীমঙ্গল আবৃতি উৎসবের নির্বাহী পরিচালক দেবাশীষ দাশ, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝারুসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জুলাই থেকে শুরু হওয়া শ্রীমঙ্গল বইপড়া উৎসবে উপজেলার ৩৮টি বিদ্যালয়ের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park