1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজঘাট চা বাগান খেলার মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে রাজঘাট ইউনিয়ন বিএনপি’র নেতা মো: হাসানুল হক দুললোর সভাপতিত্বে ও রাজঘাট ইউনিয়ন বিএনপি’র নেতা সুমন তাতীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন।
এসময় যুবদল নেতা আজির উদ্দিন, যুবদল নেতা ও সাংবাদিক রুবেল আহমেদ, রাজঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কানাই লাল গোয়ালা, মনোরঞ্জন গোয়ালা, হেলাল উদ্দিন, রুবেল আহমেদ, রাজকুমার শীলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় সুরমা চা বাগানের বিশ্বনাথ তাঁতির টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৫০ হাজার টাকার পুরস্কার জিতে নেয়। খেলায় একই বাগানের লতিফ মেম্বারের টিম রানার্সআপ হয়ে ২৫ হাজার টাকা পুরস্কারে হিসে জিতে নেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। সমাপনী পর্বে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park