
শ্রীমঙ্গল কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির অভিষেক ও কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “শ্রীমঙ্গল কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি-২০২৬” এর অভিষেক অনুষ্ঠান ও নতুন কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ও ব্যবসায়ী মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আব্দুর রউফ মানিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এমদাদুল হক মনজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ প্রদীপ লাল বণিক, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম ইয়াহিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ঘোষিত কমিটি-২০২৬ এর সদস্যরা হলেনঃ
সভাপতি: সৈয়দ আশরাফুল ইসলাম (ফুয়াদ), জালালাবাদ ফার্মেসী, সিনিয়র সহ-সভাপতি: এ.এস.এম বরকতদোজা খান (শাহী ফার্মেসী), সহ-সভাপতি: নন্দ দুলাল দাশ (জনপ্রিয় ফার্মেসী), সহ-সভাপতি: মেহেদী ফরহাদ আহমেদ (মনি মেডিসিন সেন্টার), সহ-সভাপতি: জ্যোতির্ময় পাল (মুক্তি ফার্মেসী), সাধারণ সম্পাদক: শ্রী সত্যজিৎ দাস (দি ইকোনমিক ফার্মেসী), সহ-সম্পাদক: নরুল আহিয়া সাদেক (আলিয়া প্রাইভেশন পয়েন্ট), কোষাধ্যক্ষ: রঞ্জিত শর্মা (উদয়ন ফার্মেসী)
সাংগঠনিক সম্পাদক: মোঃ মনজুর আলম মান্নু (আলাকার ফার্মেসী), প্রচার সম্পাদক: অমিত পাল (আরোগ্য ফার্মেসী)
কার্যকরী সদস্যবৃন্দঃ
মোঃ মনজুরুল হক, আব্দুল হালিম, কবিরুল আলম, সুমিত শর্মা, বিকাশ দেবনাথ, মিজান উদ্দিন, সাকের আহমদ, পরিতোষ চক্রবর্তী, সৈয়দ আতাউর রহমান, অরিন্দম দেবনাথ ও রামকান্ত দাস।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে জনস্বাস্থ্য সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।