1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ৫দিন ব্যাপী ৫০টি মণ্ডপে বাসন্তী পূজা শুরু

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫২ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে শুরু হয়েছে জগজ্জননী শ্রীশ্রী বাসন্তী পূজা। প্রতি বছরের মতো এবারও চৈত্র মাসের এই পূজা সনাতনী ভক্তদের মাঝে এনে দিয়েছে ধর্মীয় আবহ ও আনন্দের ছোঁয়া।
মঙ্গলবার ২৪ মার্চ সন্ধ্যায় ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ আয়োজন। আজ বুধবার সপ্তমী পূজা চলছে।
শ্রীমঙ্গল উপজেলায় ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে প্রায় ৫০টি পূজা মণ্ডপে বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য মণ্ডপগুলো হলো—শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ি, পৌর শ্মশান ঘাট, নির্মাই শিববাড়ি, রূপসপুর আবাসিক এলাকার একাধিক মণ্ডপ, দেববাড়ি, সবুজবাগ শ্মশান ঘাট, উত্তসুর, গন্ধর্বপুর ও সন্ধানী আবাসিক এলাকা।
শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাসন্তী পূজা উদযাপিত হচ্ছে। সপ্তমী পূজার সকাল থেকেই মণ্ডপগুলো ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠবে। পুরোহিতরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন করবেন এবং ভক্তরা নিবেদন করবেন পুষ্পাঞ্জলি।

শ্রীমঙ্গল দেববাড়ির স্বর্গীয় অচ্যুত কুমার দেবের ছেলে অনন্য দেব (রামু) বাড়িতে অনুষ্ঠিত পূজায় পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন লিটন ভট্টাচার্য। তিনি জানান, ২৪ মার্চ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ পূজা ২৫ মার্চ বুধবার সপ্তমী থেকে শুরু হয়ে ধারাবাহিকভাবে অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন হবে এবং ২৮ মার্চ শনিবার পুষ্পাঞ্জলি ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।

শরৎকালে যেমন শারদীয়া দুর্গাপুজো হয়, তেমনই চৈত্র মাসে বসন্তকালে হয় বাসন্তী দুর্গাপূজা। বর্তমানে শারদীয়া দুর্গাপুজোর কাছে জৌলুস হারালেও বাসন্তীপূজাই হল আদি দুর্গাপূজা। রামচন্দ্র শরৎকালে অকালবোধন করে মা দুর্গার পূজা করার আগে দেবী দুর্গার আরাধনা হত এই বসন্তেই। প্রকৃতপক্ষে, বাসন্তী পূজা হল রাজা সুরথ কর্তৃক প্রবর্তিত আদি দুর্গাপূজা। পরবর্তীতে ভগবান রাম শরৎকালে অকালবোধনের মাধ্যমে দুর্গাপূজা শুরু করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park