1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএনপির উদ্যোগে দেশের জ্বালানি সংকট, গ্যাস সম্পদ অপচয়, দুর্নীতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতা-কর্মী শহরের বিভিন্ন সড়কে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বেলাল আহমেদ বলেন, লিফলেটে বিগত সরকারের আমলে গ্যাস সম্পদ অপচয়, দুর্নীতি, দায়মুক্তি আইন, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এসব বিষয়ে জনগণকে সচেতন করা এবং দেশের সম্পদ রক্ষায় জনমত গড়ে তুলতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park