1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি :
ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লে উপস্থিত ছাত্র ও অভিভাবকদের দৃষ্টি কাড়ে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় মাঠ পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।
উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার মার্কুস মূর্মু। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; দেশ গঠনে শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে দৃঢ় হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সংগীতা গমেজ, আরএনডিএম। সমাপনী বক্তব্যে তিনি বলেন, পাঠ্যশিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলাই বিদ্যালয়ের মূল লক্ষ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সিস্টার সুপ্রীতি বিবিয়ানা কস্তা, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি জনক দেববর্মা, নিরোদ দেববর্মা প্রমুখ।
উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীরা দৌড়, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফসহ বিভিন্ন ক্রীড়া ও ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park