1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময়

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭০ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও সুধীজনদের সাথে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এছাড়া শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো, জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির অন্যতম সদস্য মো, ইয়াকুব আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ শিক্ষা প্রতিষ্টানের সামনে ময়লার বাগাড় স্থানান্তরের দাবিসহ শহরের যানজট নিরসে বাইবাস সড়কের কাজ শুরু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট, পর্যটন নগরী হিসেবে সরকারি উদ্যোগে হোটেল, মোটেল ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন দাবী উপস্থাপন করা হয়।
তিনি এসব দাবি বাস্তবায়নে সরকারি কেবিনেট মিটিং-এ তোলা হবে বলে জানান। এছাড়াও এর মধ্যে কয়েকটি দাবি অতি শীঘ্রই বাস্তবায়ন হবে বলে আশ^াস দেন।
এসময় তিনি বলেন, বিগত ২০২৪ সালের ৫ আগস্টের পূর্বের বাংলাদেশ চিন্তা করলে হবে না। এখনকার বাংলাদেশ শতশত প্রাণের রক্তের বিনিময়ে দাঁড়িয়ে আছে। সুতরাং প্রত্যেককে তার কর্মের জন্য জবাবদিহি করতে হবে, দুর্নীতির কথা মাথা থেকে ছেড়ে দিবে হবে, সরল ও সঠিক পথে চলতে হবে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park