
শ্রীমঙ্গলে সিআরবির নবনির্বাচিত কমিটির শপথে প্রত্যয়িত হল ভোক্তা অধিকার রক্ষার প্রত্যয়
ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে ভোক্তা সুরক্ষা আন্দোলন (সিআরবি) নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল ১১টায় ভোক্তা সুরক্ষা আন্দোলন (সিআরবি) শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত হলো ভোক্তা সুরক্ষা আন্দোলন (সিআরবি) এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান।
সিআরবি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি গোলাম রহমান মামুন এর সভাপতিত্ব এবং
সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সিআরবির ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর মোছাদ্দিক আহমেদ।
প্রধান অতিথি নব-নির্বাচিত কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান এবং তাদের হাতে পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেন।

শপথ গ্রহণ পরবর্তী বক্তব্যে উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া বলেন,
“ভোক্তা অধিকার রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এ দায় আমাদের সবার। প্রত্যেক দোকানে পণ্যের মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক করতে হবে। আজ আমাদের অধিকাংশ ভোক্তা অধিকার থেকে বঞ্চিত, কারণ প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছি আমরা। এ অবস্থার পরিবর্তনে সম্মিলিতভাবে আমাদের সচেতন হতে হবে।”