1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে সপ্তাহব্যাপী টি টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টি টেস্টিং ও কোয়ালিটি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিটিআরআই-এর টি টেস্টিং রুমে টি টেস্টিং ও কোয়ালিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন (এসইউপি, এনডিসি, পিএসসি)। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
এছাড়াও সকাল সাড়ে ১০ টায় বোর্ডের প্রশিক্ষণ কেন্দ্রে ৬ দিন ব্যাপী চা সম্পর্কিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন (এসইউপি, এনডিসি, পিএসসি)।
বিটিআরআই-এর পরিচালক ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, ফিনলে চা কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুর।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্পাহানি টি কোম্পানির জেরিন টি এস্টেটের ডিএজি মো. সেলিম রেজা এবং ভাড়াউড়া টি ডিভিশনের জেনারেল ম্যানেজার (জিএম) শিবলী।
অনুষ্ঠানে সহযোগিতা করেন বিটিআরআই-এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল আজিজ। টি টেস্টিং শেষে টি টেস্টাররা উপস্থাপিত চায়ের গুণগতমানকে সস্তোষজনক বলে মূল্যায়ন করেন।
প্রসঙ্গত, এ চা আস্বাদনী অধিবেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬৫টি চা-বাগান অংশগ্রহণ করে, যা দেশের চা শিল্পের মানোন্নয়নে এক অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park