1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২১৮ বার পঠিত

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল শহরের জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণ থেকে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের সভাপতি সুনিল বৈদ্য শচি ও সাধারণ সম্পাদক পরিমল দাশ। এ সময় তাঁরা রথের দড়ি টেনে শুভ সূচনা ঘোষণা করেন। অন্যদিকে, সবুজবাগ নিতাই গৌর মন্দিরে আয়োজিত রথযাত্রা মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও সিলেট অঞ্চলের তত্বাবধায়ক প্রীতম দাশ। তিনিও রথের দড়ি টেনে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা করেন। রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি অজয় দেব, জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের উপদেষ্টা দীপেন্দ্র ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, সার্বজনীন দুর্গাবাড়ির সহ সম্পাদক দেবাশীষ সেন গৌতম, মুকুল বিকাশ দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের সদস্য সুজিত রায়, সনজিৎ অধিকারী কুটন, পরিমল পাল, সুদীপ দাশ,অলক পাল প্রমুখ। শোভাযাত্রায় অংশ নেয়া রথ দুটি একত্র হয়ে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়ক, মৌলভীবাজার সড়ক ও কলেজ সড়ক, স্টেশন সড়ক প্রদক্ষিণ করে একটি জগন্নাথ জিউর আখড়ায় ও অন্যটি সবুজবাগ ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়। সাত দিন পর শ্রী শ্রী জগন্নাথ দেব আবার আপন আলয়ে ফিরবেন। তখন অনুষ্ঠিত হবে উল্টো রথ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park