1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর ও পদ্মগোখরা সাপ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক   :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে পদ্মগোখরা এবং হাওরে মাছ ধরার জালে আটকে পড়া অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের ১৪ নম্বর সেকশনে চা পাতা তোলার সময় একজন শ্রমিক সাপের শব্দ শুনতে পান।
তখন তারা ভয় পেয়ে পাতা তোলার কাজ বন্ধ করে দিয়ে নিরাপদ দূরত্বে সরে যান।
বিষয়টি চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাদেকুর রহমানকে জানানো হলে তিনি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে ওই স্থান থেকে একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করেন।
এর আগে সকাল ৭টায় শ্রীমঙ্গল হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরার জালে আটকে থাকা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সাইদুল হক নামের স্থানীয় একজন জানান, রাতের কোন একসময় হাওরে পাতানো মাছ ধরার জালে আটকে পড়ে একটি অজগর সাপ।

ভোরবেলা জাল তোলার সময় জালে আটকে থাকা সাপ দেখে তিনি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে সকাল ৭টার দিকে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এক ঘন্টা চেষ্টার পর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
সাপটি উদ্ধারে নৌকা দিয়ে সহযোগিতা করায় রাজু মিয়া নামের এক যুবককে ধন্যবাদ জানায় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
উদ্ধার করা অজগর ও পদ্মগোখরা সাপ শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park