1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পঠিত

বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল রোটারি ক্লাব ভবনে এ মেধা বৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ।
রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, ডাক্তার সত্যকাম চক্রবর্তী, রোটারিয়ান বিকুল চক্রবর্তী, পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, রানার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক নুরুল হক, সিনিয়র শিক্ষক অঞ্জন দেব, রোটারিয়ান আব্দুল হামিদ, আর টিভির মৌলভীবাজার স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম ও মাই টিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে।
এ সময় পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তির নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে হারুনুর হারুনুর রশিদ বলেন, প্রতিষ্ঠান বা যে ব্যক্তিদ্বয় শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখেন তাদের চেয়ে অন্যান্য আর কিছু হতে পারে না। শ্রীমঙ্গল রোটারি ক্লাব এই কাজটুকুই করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানে যারা আছেন তারা মননে মানবিকতা লালন করেন।সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন ও অসঙ্গতি দূরীকরণ তাদের চিন্তা চেতনায় থাকে। এই জাতীয় কাজ করার জন্য শ্রীমঙ্গল রোটারি ক্লাব সবসময় মানুষের ভালোবাসায় থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park