1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অভিযান

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পৌরসভা এলাকার যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসক এবং পৌর বিএনপি।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ এবং পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড মিনহাজুল ইসলাম।

এসময় পৌরসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ফুটপাত দখল করে রেখে দেওয়া বিভিন্ন মালামাল ও অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম,

পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ, সদস্য সৈয়দ সালাউদ্দিন, সাইফুদ্দিন সিদ্দিকী সাবলু, মোহাম্মদ আলমগীর সেলিম, মিজানুর রহমান মাসুম, সেফাক ইসলাম নিলু, জাহিদ হোসেন, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি শাহাদাত হোসেন বকুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আলম  প্রমুখ।

এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, দূর্গাপূজা ও পরবর্তী সময়ের জন্য ফুটপাতের ওপর হকার ও চলাচলের রাস্তার উপর  থেকে হকারদের ভ্যানগাড়ী উচ্ছেদ করা হয়।

অভিযানের পরও যদি কেউ আইন অমান্য করে ফুটপাত দখল করে ব্যবসা করে তাদের ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park