1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটির সূচনা হয় সকালে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে বিএনপি, যুবদল, ছাত্রদল, এনসিপি, গণ অধিকার পরিষদ, শ্রীমঙ্গল প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি সহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফজল আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, সহ-সম্পাদক দপ্তর এম. মুসলিম চৌধুরী,কার্যকারি পরিষদ সদস্য আবুজার রহমান বাবলা, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, সদস্য মো. সাইফুল ইসলাম, মিজানুর রহমান আলম, ঝলক দত্ত, গোলাম কিবরিয়া জুয়েল, শামসুল ইসলাম শামীম প্রমুখ ।

এরপর উপজেলা মাঠে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

দিবসটির অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park