
শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালত ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস।
অভিযানে শহরের রোদ মিষ্টান্ন ভান্ডারে জিলাপি তৈরিতে ক্ষতিকর হাইড্রো কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে অনিয়মের দায়ে নুর ফুডস রেস্টুরেন্ট, লন্ডন রেস্টুরেন্ট, রিজিক রেস্টুরেন্ট ও পানসী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তারা অংশ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।