1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে ভাতিজির বিয়ের বাজার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাকা ঝুনু বৈদ্য

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে ভাতিজির বিয়ের বাজার করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঝুনু বৈদ্য (৪৫)। আনন্দঘন মুহূর্তের প্রস্তুতি পরিণত হলো মর্মান্তিক ট্র্যাজেডিতে। তাঁর অকাল মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রবিবার (১ জুন) দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ জানায়, দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ঝুনু বৈদ্যকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুইজন রুনু বৈদ্য (৫৫) ও খাজা মিয়া (৫০) কে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে একজনের অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত ঝুনু বৈদ্য শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত রবেন্দ্র বৈদ্যের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সিলেটের উসমানীনগরের বুরুঙ্গা বাজারে ফল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন নিহতের বড় ভাই রুনু বৈদ্য ও শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট রোডের বাসিন্দা জমির হোসেন ছেলে খাজা মিয়া
নিহতের ভাই টুনু বৈদ্য জানান, “ভাতিজির বিয়ের বাজার করতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটবে, আমরা কখনো ভাবিনি। আনন্দঘন মুহূর্তের মধ্যে এই শোকাবহ সংবাদ আমাদের পুরো পরিবারকে স্তব্ধ করে দিয়েছে।”
ভুনবীর গন্ধর্বপুর এলাকার দিলীপ বৈদ্য জানান, “আগামীকাল সোমবার ঝুনু বৈদ্যের ভাতিজির বিয়ের বাজার করতে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের আনন্দঘন মুহূর্ত গভীর বেদনাজনক স্মৃতিতে পরিণত হয়েছে।”

সাতগাঁও হাইওয়ে থানার এসআই তারেকুজ্জমান জানান, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে, তবে ট্রাকচালক পালিয়ে গেছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park