1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১৪৮ বার পঠিত


মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (২৭ জুন) শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ বৌলাশী এলাকায় সঞ্জয় চক্রবর্তীর বাসার বাউন্ডারি জালে একটি বিষাক্ত সঙ্খীনী সাপ আটকে যায়।
পরে বাড়ির মালিক সঞ্জয় চক্রবর্তী সাপটিকে দেখে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।
সজল দেব জানান, উদ্ধার করা শঙ্খিনী সাপ  বাংলাদেশের  বিষধর প্রজাতির সাপের মধ্যে একটি।

এই সাপের বিষ নিউরোটক্সিক প্রকৃতির, অর্থাৎ এটি স্নায়ুতন্ত্রে আঘাত করে এবং শ্বাসপ্রশ্বাস বন্ধ করে সাপেকাটা রোগীর মৃত্যু ঘটাতে পারে।

তিনি আরও জানান, উদ্ধার করা সাপটি শারীরিকভাবে দূর্বল।
অবস্থা দেখে ধারণা করেছে, সাপটি কয়েকদিন আগে জালে আটকা ছিল।

উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের রেঞ্জ কমকর্তার নিকট হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park