1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

 

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গোপাল দাশ (৫৮) নামে এক ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টার দিকে শহরের জেটি রোড এলাকায় নিজ ফিশারিতে মাছের পোনা ছাড়ার সময় বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোপাল দাশ শ্রীমঙ্গল শহরের ষ্টেশন রোডে অবস্থিত জনপ্রিয় ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান দি ইকোনমিক ফার্মেসি-এর স্বত্বাধিকারী ছিলেন। তিনি প্রয়াত সত্যেন্দ্র কুমার দাশের কনিষ্ঠ পুত্র। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপাল দাশ ফিসারিতে মাছের পোনা ছাড়ার সময় বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট মারা যান। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার আবেদন করা হয়েছে। এডিসির অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা ঘটনার তদন্ত করছি। এদিকে গোপাল দাশের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে এলাকায়। শোকাভিভূত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করছেন। ব্যক্তিজীবনে সদালাপী, ভদ্র ও মানবিক গোপাল দাশ ছিলেন শ্রীমঙ্গলের অতি পরিচিত একজন সজ্জন ব্যবসায়ী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park