1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে বালুখেকোদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৭২ বার পঠিত

শ্রীমঙ্গলে বালুখেকোদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান

স্টাফ রিপোর্টারঃ

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: জব্দ ৮ হাজার ঘনফুট বালু, এক্সক্যাভেটর ও ৫টি মেশিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসার কুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ৮ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন এবং প্রায় ১ হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

অভিযানকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলে কোনো অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি। পরে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী অবৈধভাবে উত্তোলিত বালু, এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন এবং বালু উত্তোলনে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।
এদিকে জনস্বার্থে স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় ১ হাজার ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন ও বিনষ্ট করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত বালু ও অন্যান্য মালামাল প্রচলিত বিধি অনুযায়ী নিলাম বা প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park