1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির উপজেলা কমিটি গঠন

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার(১৬ আগস্ট) দুপুর ১ টায় শ্রীমঙ্গল উপজেলার বাগানবাড়ি রেস্টুরেন্টে উপজেলার ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আনন্দঘন পরিবেশে এই শিক্ষক সমিতি গঠন করা হয়।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাই এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয়করণকৃত দ্বিতীয় ও তৃতীয় ধাপের সভাপতি মোঃ ছয়ফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্যরা।
প্রথমেই দেশ ও জাতীর উন্নয়ন কামনা করে মোনাজাত
করেন বিলাসের পাড় ছবুরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়েন প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক।
এরপর বক্তব্য রাখেন রাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল কবীর, উত্তর জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন আহমদসহ অন্যান্যরা।
সভায় সর্বসম্মতিক্রমে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর’ কে সভাপতি, মীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল ইসলামকে সহ-সভাপতি,
বিলাসের পাড় ছবুরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হককে সহ-সভাপতি, মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম’ কে সাধারণ সম্পাদক ও উত্তর পাচাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনু বালা দেবীকে সাংগঠনিক সম্পাদক করে একত্রিশ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা কমিটি গঠন করা হয়।
পরে নব-নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park