1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জ্বীন ছাড়ানোর নামে প্রতারণা, ৫ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৪ শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
রবিবার(১১ জানুয়ারী)রাত ৯ ঘঠিকায় জানাউড়ায় বাজার সংলগ্ন মাঠে সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলাটি উদ্ভোধন করেন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোঃ শাহাব উদ্দিন,সাবেক সাধারন সম্পাদক মোঃ আজির উদ্দিন,দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক রুবেল আহমেদ,যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক দক্ষিণা বিশ্বাস,ছাত্রদল নেতা সেলিম আহমেদ,যুবদল নেতা হেলাল উদ্দিন কালা,ছাত্রদল শ্রীমঙ্গল উপজেলার আহবায়ক জালাল উদ্দীন, ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান তপু,ছাত্রদল নেতা জেরিন আহমদ,কালাম,ওয়াহিদ,নাজমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোঃ শাহাব উদ্দিন বক্তব্যে বলেন,সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি আমি ও আজির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংস্থাটি সামাজিক উন্নয়ন,ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আজও সংস্থাটি সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে এবং সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এই ধরনের আয়োজন গ্রামীণ ক্রীড়ার বিকাশ, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমনটাই প্রত্যাশা।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী মানুষ, ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park