1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে ফুটপাত দখল উচ্ছেদ, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৪০ বার পঠিত

শ্রীমঙ্গলে ফুটপাত দখল উচ্ছেদ, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরে ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে স্টেশন রোড, নতুন বাজার দক্ষিণ সড়ক, মাছবাজার ও সবজি বাজার এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে সড়ক সংকুচিত হয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

পৌরসভা সূত্রে জানা যায়, এর আগে একাধিকবার মাইকিং করে ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ করা হয় এবং ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সঙ্গে শহরে অবাধে গবাদিপশুর বিচরণ বন্ধে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাস্টবিনে খাবার খুঁজে শহরের পরিবেশ নোংরা করার দায়ে তিনটি গরু আটক করা হয়। পরে ভুরভুরিয়া চা বাগানের গরুর মালিক মুচলেকা দেওয়ার পর গরুগুলো তাঁর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শ্রীমঙ্গল পৌর প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park