1. admin@bangladeshpratikkhon.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে নানান আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা —- ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় আট বছর পর নির্বাচনী মাঠে চা শ্রমিকরা চা বাগানে ফিরছে ভোটের উৎসব শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শ্রীমঙ্গলের সাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা শ্রীমঙ্গলে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময়, ক্যাশলেস অর্থনীতিতে জোর

শ্রীমঙ্গলে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.আবু তাহের শাহেদ গাজী এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালেই শহরের কলেজ রোডে বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মনসুর।

এসময় উপস্থিত ছিলেন কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী,শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, আহ্বায়ক,শ্রীমঙ্গল ইসলামিক সোসাইটির সাবেক সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস মো. আশরাফুল ইসলাম কামরুল, অভিভাবক সদস্য,অভিভাবক সদস্য মো. সিরাজুল ইসলাম,দেওয়ান শামসুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাহিদুর রহমান সালেহ,মৌলভীবাজার সিভিল সার্জন অফিস এর পরিসংখ্যানবিদ এ.টি.এম আনোয়ার গাজী প্রমুখ নেতৃবৃন্দ।

জানা যায় আবু তাহের শাহেদ গাজী প্রধান শিক্ষক হিসেবে ১৯৮৮ সালে ওই বিদ্যালয়ে যোগদান করেন। এর আগে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাকতায় পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা পেশার অভিজ্ঞতা নিয়ে তার কর্মময় জীবনের সমাপ্তি হয়। তার গ্রামের বাড়ী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশির গাজী বাড়ী। তিনি সন্তানের জনক। ছেলে মোহাম্মদ উসমান গাজী মিশরের কায়রোতে আল আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থী ও মেয়ে গাজী জান্নাতুন নাঈমা শ্রীমঙ্গল সরকারি কলেজে বিএসএস ( সম্মান) রাষ্ট্র বিজ্ঞানে অধ্যয়নরত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © বাংলাদেশ প্রতিক্ষণ ২০২৪
Theme Customized By Shakil IT Park